শেরপুরে সেক্টর কমান্ডার্স ফোরামের মানববন্ধন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২০:৫৭
সেক্টর কমান্ডার্স ফোরাম শেরপুর-এর উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১টায় থানা মোড়ে বঙ্গবন্ধু স্কয়ারে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে এবং দেশব্যাপী জামায়াত-শিবিরের সন্ত্রাস ও পুলিশের উপর হামলার প্রতিবাদে মাবনবন্ধন কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে সেক্টর কমান্ডার্স ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও বিপুলসংখ্যক লোক অংশগ্রহণ করে। কর্মসূচি চলাকালে সেক্টর কমান্ডার্স ফোরাম শেরপুর শাখার সভাপতি আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা কমান্ডার লিয়াকত আলী, শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক মুহম্মদ মুহসীন আলী, ভাষাসৈনিক আব্দুর রশীদ, সাবেক উপাধ্যক্ষ আবু তাহের, মুক্তিযোদ্ধা তালাপতুপ হোসেন মঞ্জু, আখতারুজ্জামান, আব্দুল মতিন, সিরাজুল ইসলাম প্রমুখ যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি করে বক্তব্য রাখেন।