মেহেরপুরে পাঁচ গুণীজনকে সম্মাননা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২০:৫৮
গত শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর জেলার ৫ কৃতী সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের এমপি জয়নাল আবেদীন। জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের সভাপতিত্বে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র্রের শিল্পী প্রসেিজত বোস বাবুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. হাফিজুর রহমান, বেতার ও টিভি সংগীতশিল্পী শেখ জমিরউদ্দিন, আজিজুল হক মাস্টার ও চারুশিল্পী গোলাম মোস্তফাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান।