বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিবছরের ন্যায় আজ ২৫ অগ্রহায়ণ রবিবার ২০০ বছরের ঐতিহ্যবাহী কালাচাঁদ আউলিয়ার মেলা শুরু হচ্ছে। তিনি কালাচাঁদ ফকির নামেও পরিচিত। ৭ দিনব্যাপি চলবে এ মেলা। দক্ষিণাঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত ও আশেকানবৃন্দ আসতে শুরু করেছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও ভক্ত ও দর্শনার্থীরা এ মেলা দেখতে আসে। রাতভর চলবে ওরস, মুর্শিদী ও মাইজ ভান্ডারী গান। জনশ্রুতি আছে, ২০০ বছর আগে ছোট অবস্থায় কালাচাঁদ আউলিয়া পানগুছি নদীতে ভেসে এসেছিলেন এবং বারইখালী কাজী বাড়ি এলাকায় আস্থানা গেড়েছিল।
