নিজেদের মাঠে ইংল্যান্ডের কাছে টানা দ্বিতীয় হারের মুখে এসে দাঁড়িয়েছে ভারত।
রবিচন্দ্রন অশ্বিনের অপরাজিত ৮৩ রান না হলে গতকাল শনিবার কলকাতার ইডেন গার্ডেনে চলতি সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিনেই জয় তুলে নিতে পারতো সফরকারীরা। আজ অলৌকিক কিছু না ঘটলে ইংল্যান্ড অবশ্যই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাবে।
ইংল্যান্ড কাল প্রথম ইনিংসে ৫২৩ রানে অলআউট হওয়ার পর স্বাগতিকদের নয় উইকেটে ২৩৯ রানে সীমাবদ্ধ রেখে জয়ের গন্ধ শুকতে শুরু করে। ভারত দ্বিতীয় ইনিংসে এ সংগ্রহটি গড়ার পর সফরকারীদের চাইতে কেবল ৩২ রানে এগিয়ে থাকে। ইংল্যান্ডের পক্ষে স্টিভেন ফিন ৩৭ রানে তিন উইকেট দখল করেন। মধ্যাহ্ন বিরতির পর খেলতে নেমে সফরকারী বোলাররা ভারতের ছয়টি উইকেট তুলে নেয়। ফলে স্বাগতিকরা চা বিরতিতে যায় ৬ উইকেটে ১৪৫ রানে।
ভারত প্রথম উইকেট হারায় যখন বিরেন্দর সেবাগ মধ্যাহ্ন বিরতির পর প্রথম বল খেলতে নেমেই ৪৯ রানে আউট হন। গ্রায়েম সোয়ানের বলে অলস ভঙ্গীতে খেলতে গিয়ে আত্মাহুতি দেন তিনি। বল তার ব্যাট ও প্যাডের ফাঁক গলিয়ে অফস্টাম্প উপড়ে নেয়। এরপর ভারতীয় ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে সাজঘরের পথে আসা-যাওয়া করেন।
ইয়ান বেলের সরাসরি থ্রোতে রান আউট হন চেতেশ্বর পুজারা, গৌতম গম্ভীর ও শচিন টেন্ডুলকার চার রানের ব্যবধানে ক্রীজ ছাড়া হন। অ্যান্ডারসন টানা ওভারে তুলে নেন যুবরাজ সিং ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উইকেটটি।
অথচ মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বিনা উইকেটে ৮৬ রান তুলে ভারত তুলনামূলক বিচারে নিরাপদ অবস্থানে ছিল। ইংল্যান্ডকে আবার ব্যাট করাতে ২০৭ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ধোনির বাহিনী। এমনকি আগের দিনের ছয় উইকেটে ৫০৯ রান নিয়ে খেলতে আসা আলিস্টার কুকের দলকেও চটজলদি আউট করে দিয়েছিল। ওঝা ১৪২ রানে চারটি এবং অশ্বিন ১৮৩ রানে তিন উইকেট তুলে নিয়েছিলেন।
কিন্তু দিনের শুরুর সাথে শেষ পর্যন্ত আর তাল মেলাতে পারেনি ধোনির দল।
স্কোর কার্ড
ভারত প্রথম ইনিংস ৩১৬
ইংল্যান্ড প্রথম ইনিংস (গত দিনের ৫০৯/৬)
অ্যালিস্টার কুক রান আউট (কোহলি) ১৯০
নিক কম্পটন এলবিডব্লিউ ব ওঝা ৫৭
জোনাথন ট্রট ক ধোনি ব ওঝা ৮৭
কেভিন পিটারসেন এলবিডব্লিউ ব অশ্বিন ৫৪
ইয়ান বেল ক ধোনি ব শর্মা ৫
সামিত প্যাটেল ক শেবাগ ব ওঝা ৩৩
ম্যাট প্রিয়র ক ধোনি ব জহির খান ৪১
গ্রায়েম সোয়ান ক সেবাগ ব ওঝা ২১
স্টিভেন ফিন অপরাজিত ৪
জেমস অ্যান্ডারসন ক সেবাগ ব অশ্বিন ৯
মন্টি পানেসার এলবিডব্লিউ ব অশ্বিন ০
অতিরিক্ত (বাই ১৩, লেগ বাই ৪, নো-৫) ২২
মোট (অলআউট, ১৬৭.৩ ওভার) ৫২৩
উইকেট পতন : ১-১৬৫ (কম্পটন), ২-৩৩৮(ট্রট), ৩-৩৫৯ (কুক), ৪-৩৯৫ (বেল), ৫-৪২০ (পিটারসেন), ৬-৪৫৩ (প্যাটেল), ৭/৫১০ (সোয়ান), ৮/৫১০ (প্রায়র), ৯/৫২৩ (অ্যান্ডারসন), ১০/৫২৩ (পানেসার)।
বোলিং : জহির খান ৩১-৬-৯৪-১, ইশান্থ শর্মা ২৯-৮-৭৮-১, রবিচন্দ্রন অশ্বিন ৫২.৩-৯-১৮৩-৩, প্রজ্ঞান ওঝা ৫০-১০-১৪০-৩, যুবরাজ সিং ৩-১-৯-০।
ভারত দ্বিতীয় ইনিংস
গৌতম গম্ভীর ক প্রায়র ব ফিন ৪০
বিরেন্দর সেবাগ ব সোয়ান ৪৯
চেতশ্বর পুজারা রান আউট (বেল) ৮
শচিন টেন্ডুলকার ক ট্রট ব সোয়ান ৫
বিরাট কোহলি ক প্রায়র ব ফিন ২০
যুবরাজ ব অ্যান্ডারসন ১১
মহেন্দ্র সিং ধোনি ক কুক ব অ্যান্ডারসন ০
রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত ৮৩
জহির খান এলবিডব্লিউ ব ফিন ০
ইশান্ত শর্মা ব পানেসার ১০
প্রজ্ঞান ওঝা অপরাজিত ৩
অতিরিক্ত (বাই ৮, লেগবাই ২) ১০
মোট (৮৩ ওভারে ৯ উইকেটে) ২৩৯
উইকেট পতন: ১-৮৬ (সেবাগ), ২-৯৮ (পুজারা), ৩-১০৩ (গম্ভীর), ৪-১০৭ (টেন্ডুলকার), ৫-১২২ (যুবরাজ), ৬-১২২ (ধোনি), ৭-১৫৫ (কোহলি), ৮-১৫৯ (জহির খান), ৯-১৯৭ (ইশান্ত)।
বোলিং: অ্যান্ডারসন ১৫-৪-৩৮-২, ফিন ১৭-৬-৩৭-৩, পানেসার ২২-১-৭৫-১, সোয়ান ২৮-৯-৭০-২, প্যাটেল ১-০-৯-০।
