যু্দ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে সাতকানিয়ায় মানব বন্ধন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২২:০৯
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে গত শনিবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। দূপুর ১২টা থেকে১.০০ টা পর্যন্ত সাতকানিয়া উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে মুক্তিযোদ্ধারা এ মানব বন্ধন কর্মসূচীতে অংশ নেয় । এ সময় বক্তব্য রাখেন কমান্ডার আবুল কালাম,মুক্তিযোদ্ধা নুরুল হক, মুক্তিযোদ্ধা হারুনর রশিদ, মুক্তিযোদ্ধা আধিনাথ মজুমদার, মুক্তিযোদ্ধা স্বপ্না দত্ত চৌধুরী, মুক্তিযোদ্ধা হুমায়ুন কাদের প্রমূখ।