বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি সাবেক উপমন্ত্রী এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, রবিবার অবরোধ কর্মসূচিতে বাধা দিলেই হরতালসহ সরকার পতনের একদফা কর্মসূচি শুরু করা হবে। জনগণকে সম্পৃক্ত করে এক দফা দাবি বাস্তবায়নে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, বিজয়ের মাসে রাজপথ অবরোধ কর্মসূচি পালনের মাধ্যমে জনগণের বিজয় নিশ্চিত করার জন্য যা যা করা দরকার বিএনপি নেতাকর্মীরা তাই করবে।
শনিবার সকালে নাটোর শহরের আলাইপুরে ৯ ডিসেম্বর রাজপথ অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
