নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী ভুট্টো গ্রেফতার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২২:১০
নরসিংদী শহরের শীর্ষ সন্ত্রাসী হিসাবে পরিচিত সোহাগ আহমেদ ভুঁইয়া ওরফে ভুট্টো গ্রেফতার হয়েছে। মেজর আবু সাইদ খানের নেতৃত্বে র্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর জোয়ানরা গতকাল শনিবার বিকালে তাকে নরসিংদী শহরের দত্তপাড়া বস্তি থেকে গ্রেফতার করেন। র্যাবসূত্রে জানা গেছে, ভুট্টো নরসিংদী শহরের একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সে পশ্চিম দত্তপাড়ার মনিরুজ্জামান ওরফে মনু ভুঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অপরাধকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নরসিংদী মডেল থানায় আটটি মামলা ও জিডি রয়েছে। ভুট্টো ছিল দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি।