বগুড়ার শেরপুরে দুই সন্তানের জননীকে এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মদনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শেরপুর থানার এসআই বুলবুল আহম্মেদ জানান, ২০০৩ সালে উপজেলার ভাটরা গ্রামের হবিবর রহমানের পুত্র বেলাল হোসেনের (৩৫) সাথে বিয়ে হয় মদনপুর গ্রামের রেশমার (২৬)। ২ বছর পূর্বে যৌতুক দাবিকে কেন্দ্র করে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে। এ নিয়ে আদালতে মামলা চলছে। গত শুক্রবার অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা ব্যাটারির এসিড দিয়ে রেশমার পিঠ ঝলসে দেয়। এ ব্যাপারে থানায় সাবেক স্বামী বেলাল হোসেনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
