আজ সারাদেশে ১৮ দলীয় জোটের উদ্যোগে এবং বেগম খালেদা জিয়ার আহ্বানে দেশব্যাপী সকাল ৬টা হতে দুপুর ২টা পর্যন্ত রাজপথ অবরোধ কর্মসূচি চলাকালে জনস্বার্থে জরুরি সেবাদানকারী যানবাহন যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, শীতকালীন সামরিক মহড়ায় নিয়োজিত যানবাহন, লাশ বহনকারী গাড়ী এবং কূটনৈতিক মিশনসমূহের দায়িত্বে নিয়োজিত যানবাহন অবরোধ কর্মসূচির আওতার বাইরে থাকবে। গতকাল বিএনপির এক ই-মেইল বার্তায় একথা জানানো হয়।
