আজ ১০ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ, ২৬ অগ্রহায়ণ, ১৪১৯ সাল এবং ২৫ মহরম, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪০ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-১। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও রবি। আপনার শুভ সংখ্যা ১ ও ৩। শুভবার: রবি ও বৃহস্পতিবার। শুভরত্ন: চুনী ও পোখরাজ।
প্রকৃতিগতভাবে আপনি: আশীবাদী ও হাস্যোজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী। আপনি দায়িত্বশীল ও নিয়মানুবর্তী। কোন প্রতিবন্ধকতাই আপনার উদ্যম ও কর্মতত্পরতায় ছেদ ঘটাতে সক্ষম নয়। স্পষ্টবাদী হওয়া সত্ত্বেও আপনি উদার। আপনার আত্মসম্মান বোধ প্রখর। তাই কারো কাছে ঋণী থাকতে চান না। নিজে যেমন বড় হতে চান তেমনি অপেক্ষাকৃত কম ভাগ্যবানদের সাহায্যে এগিয়ে যেতেও আপনার কোন দ্বিধা নেই। চলার একটি পথ বন্ধ হলে বিকল্প পথে আপনি সাফল্যের পানে এগিয়ে যাবেন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সুরকার আলভার মিশেন, ঐতিহাসিক যদুনাথ সরকার, রাজা গোপাল আচারী, সুরকার সমর দাশ। কূটনৈতিক আঁঁদ্রে ভিসনস্কি, সাংবাদিক আখতারুজ্জামান।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ নতুন কোন কাজে হাত দিতে পারেন। সফল হওয়ায় সম্ভাবনা আছে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। কোন ধরনের বদনামের সম্মুখীন হতে পারে। রোমান্স শুভ নয়।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কাজকর্মে উত্সাহ পাবেন। পাওনা টাকা আদায় হতে পারে। নতুন বিনিয়োগে সতর্ক থাকার চেষ্টা করুন। আজ কোন ঝুঁকি নেবেন না। দূরের যাত্রা শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি বোধ করতে পারেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস করা ঠিক হবে না। রোমান্টিক যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ নতুন পরিকল্পনা হাতে নিতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। কোন সূত্র থেকে কিছু অর্থাগম হতে পারে। কানকথায় কান দেবেন না।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। কাজের চাপ বাড়লেও প্রত্যাশিত অর্থ নাও আসতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। অকারণে ঝুঁকি নেবেন না। যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ অন্যের সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। আজ কাউকে কোন প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। পুরোনা কোন সমস্যার সমাধান করতে পারবেন। চিত্তচাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ সরকারি চাকুরেদের জন্য দিনটি সম্ভাবনাময়। হঠাত্ বদলীর সম্ভাবনা আছে। দায়িত্ব বৃদ্ধি পাবে। অসমাপ্ত কোনো কাজ শেষ হতে পারে। ফলে মন ভালো থাকবে। সন্তানদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়।।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। পাওনা টাকা আদায় ঠিক মত নাও হতে পারে। ফলে আর্থিক ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধি পাবে। পদস্থ ও প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কাজকর্মে উত্সাহ পাবেন। কাজে সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। আপন জনদের কারো সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। ঝগড়া-ফ্যাসাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। বিপদে ধৈর্য হারাবেন না। কোনো সত্ বন্ধুর পরামর্শ গ্রহণ করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ।। সাফল্য লাভের সম্ভাবনা আছে। নতুন কোনো প্রস্তাব পেতে পারেন। প্রকৌশলীদের জন্যও দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ কাগজ ও মুদ্রণ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়ে লাভ যোগ আছে। কাজকর্মে অন্য কারো সহযোগিতা পাবেন। কর্মোন্নতির যোগ আছে। কোনো সন্তানের জন্য উদ্বেগ বোধ করতে পারেন। প্রণয়ে বাধা সৃষ্টি হতে পারে।
