ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাগতিকতায় এশিয়া অঞ্চলের (ঢাকা সাইট) আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং কনটেস্ট এসিএম-আইসিপিসি (অ্যাসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারিজ - ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোাগ্রামিং কনটেস্ট) গত ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিহাসে এটাই সর্ববৃহত্ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা। এতে বাংলাদেশের ৬৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আইটি ইন্সটিটিউটের ১৫০টি দল অংশগ্রহণ করে। এছাড়া চীন এবং ভারত থেকেও তিনটি দল অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় চীনের সাংহাই জিয়াতুং বিশ্ববিদ্যালয় মিথরিল দল চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশের বুয়েটের চোকার দল দ্বিতীয় এবং চীনের ফুদান ইউনিভার্সিটি সিয়ারপিন্সকী তৃতীয় স্থান অধিকার করে।
