আসুসের আল্ট্রা স্লিম অল ইন ওয়ান পিসি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ১৮:৫৭
আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশে নিয়ে এল ইটি-২০১৩ আইইউটিআই মডেলের নতুন অল ইন ওয়ান পিসি। এতে ২০” অপটিক্যাল মাল্টি-টাচ এলইডি পর্দা থাকায় পিসির সবগুলো ফাংশন বা অ্যাপ্লিকেশগুলো আঙ্গুলের ছোঁয়ায় পরিচালনা করা যায়। আল্ট্রা-স্লিম ডিজাইনের এই এলইডি প্যানেলটিতে পিসির সবগুলো কম্পোনেন্টই বিল্ট-ইন রয়েছে, তাই এটি অফিস বা বাসার জায়গা বাঁচায়। আরও রয়েছে ২.৯ গিগাহার্জ ইন্টেল ২য় প্রজন্মের ডুয়াল কোর প্রসেসর, ২ জিবি ডিডিআর-৩ র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, অনবোর্ড গ্রাফিক্স, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম ইত্যাদি। মূল্য :৪৭ হাজার টাকা। যোগাযোগ :০১৯১৫৪৭৬৩৫৫।