জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের প্রাণিকোষ অধ্যায়ের আলোচনা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ১৮:৫৯
প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রাণিকোষ ঃ গঠনবৈশিষ্ট্য ও কাজ ( Animal Cell ঃ Structure & Function)- বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর উপস্থাপন করব, যা ফাইনাল ২০১৩ সালের (বোর্ড) পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন ঃ চিত্রসহ ক্রোমোসোমের ভৌত গঠন ও কাজ বর্ণনা কর। উত্তর ঃ ক্রোমোসোমের ভৌত গঠন ঃ একটি আদর্শ ক্রোমোসোমের প্রধান ৬ টি অংশ থাকে। যথা ঃ পেলিকল ঃ ক্রোমোসোমের চারদিকে যে পাতলা আবরণ থাকে তার নাম পেলিকল। এটি ক্রোমোসোমের অভ্যন্তরীণ অঙ্গাণুগুলোকে রক্ষণাবেক্ষন করে। ম্যাট্রিক্স ঃ ক্রোমোসোমের ভিতরে অবস্থিত জেলির মতো পদার্থকে ম্যাট্রিক্স বা মাতৃকা বলে। এটি ক্রোমোসোমের গঠন ঠিক রাখে এবং ক্রোমোসোমগুলোকে ধারণ করে। ক্রোমাটিড ও ক্রোমোনিমা ঃ প্রতিটি ক্রোমোসোম দুটি করে ক্রোমাটিড নিয়ে গঠিত। ক্রোমাটিড দুটো পরস্পরকে পেঁচিয়ে অবস্থান করে। প্রত্যেকটি ক্রোমাটিড আবার কয়েকটি করে লম্বাকৃতির তন্তু নিয়ে গঠিত। তন্তুর প্রতিটিকে ক্রোমোনিমা বলে। এসব ক্রোমোনিমা পরস্পরকে পেঁচিয়ে অবস্থান করে। ক্রোমোমিয়ার ঃ ক্রোমোনিয়ার দেহের স্থানে স্থানে বেশি ঘনত্বযুক্ত দানাদার অংশগুলোকে ক্রোমোমিয়ার বলে। সেন্ট্রোমিয়ার ঃ ক্রোমোসোমগুলোকে পরীক্ষা করার জন্য বিশেষ বিশেষ রঞ্জক পদার্থ দিয়ে রং করলে প্রতিটি ক্রোমোসোমের একটি অংশবিশেষ রং গ্রহন করে না । ফলে ঐ অংশটি বর্ণহীন দেখায়। ক্রোমোসোমের এই বর্ণহীন অঞ্চলকে সেন্ট্রোমিয়ার বলে। গৌণ কুঞ্জন ঃ ক্রোমোসোমের দেহে সেন্ট্রোমিয়ার ছাড়া অন্য কোন কুঞ্জন থাকলে তাকে গৌণ কুঞ্জন বলে। SAT নামক গৌণ কুঞ্জন নিউক্লিয়াসের গঠনে সহায়তা করে। স্যাটেলাইট ঃ ক্রোমোসোমের এক প্রান্তে গৌন কুঞ্জন থাকেলে সংলগ্ন ক্ষুদ্র অংশটিকে স্যাটেলাইট বলে। স্যাটেলাইট একটি সূক্ষ তন্তুর সহায়তায় ক্রোমোসোমের বাকি অংশের সাথে সংযুক্ত থাকে। টেলোমিয়ার ঃ কোন কোন বিজ্ঞানী যেমন ঃ H. J Muller প্রতিটি ক্রেমোসোমের দুই প্রান্তে টেলোমিয়ার নামক বিন্দুর অবস্থান কল্পনা করেন। ক্রেমোসোমের কাজ ঃ ১. DNA বা জীন অনু ধারণ করে। ২. DNA এর মাধ্যমে প্রোটিন অনু সংশ্লেষণ করে ৩. বিভিন্ন ধরনের ক্রোমোসোমের সংখ্যা ও গঠনে যে পরিবর্তন সাধিত হয় তা বিবর্তনের মূল উপাদান হিসাবে ব্যবহৃত হয়। ৪. কোষ বিভাজনে অংশ নেয় ৫. জীনের মাধ্যমে শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে।