স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ৩ ডিসেম্বর সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘গোবিন্দচন্দ্র দেবে’র জীবনালোকের উপর ভিত্তি করে গত বুধবার কয়েকটি প্রশ্ন দেয়া হয়েছিল । প্রশ্নগুলোর সঠিক উত্তর তৈরি করে পাঠিয়েছে আমাদের ঐক্য, সাম্য,সৌহার্দ্য, সম্প্রীতি, হ্রদ্যতা, মৈত্রি,সততা স্টাডি সার্কেলের পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী- ফারহীন আহম্মেদ, জয়িতা মন্ডল, বিজয়িনী হালদার, সংযুক্তা চক্রবর্তী, গার্গী চ্যাটার্জী, অর্পিতা বৈরাগী, ইসরাত জাহান, সিফাতী সিকদার, ফাহমিদা মাহাজাবিন, বর্ণিতা বাড়ৈ, সাবরিনা মেহেরীন ও চতুর্থ শ্রেণির ছাত্রী- ইসরাত জেরিন, মাহিমা রহমান মেধা, জেরিন আক্তার লিয়া, সাবরিনা সুলতানা সেফা, সোহাদা রহমান, সাদিয়া আক্তার, আফিয়া আনজুম, সওদা ইসলাম ত্বোয়া, সাদিয়া ইসলাম মমি, নওশীন এহসান এশা, তানিশা রহমান, সিছাতুন্নেছা মিম, লাবিবা জামান হূদিতা, কামরুন্নাহার সুমা, সাদিয়া আফরোজ দিনা, সাবরিন তাবাচ্ছুম প্রমীম, শ্রেয়শী সমদ্দার, জারিন তাসনিম, নাফিছা আনজুম ও কারমাইকেল কলেজের ছাত্র সঞ্জীব কুমার চক্রবর্তীর্ , এবং প্রশান্ত কুমার ঘটক রায়।
১. গোবিন্দচন্দ্র দেবের প্রধান পরিচয় কি ?
উত্তর :‘দর্শন সাগর’ এবং শহীদ বুদ্ধিজীবী।
২.তার জন্মস্থানের নাম এবং জন্ম তারিখ কত?
উত্তর :১৯০৭ এর ১ ফেব্রুয়ারি সিলেটের বিয়ানীবাজারের লাউতা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
৩. তিনি কোন্ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন?
উত্তর : ‘রিজন,ইনটুইশন,অ্যান্ড রিয়ালিটি’ শীর্ষক থিসিস রচনা করে ১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ. ডি ডিগ্রি অর্জন করেন।
৪. ১৯৬৭-এর দিকে তিনি কোথায় গমন করেন?
উত্তর :১৯৬৭-এর দিকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া প্রদেশের উইলকসবার কলেজে গমন করেন।
৫. তিনি কার ভাবশিষ্য ছিলেন?
উত্তর :সক্রেটিসের ভাবশিষ্য গোবিন্দ দেব ছিলেন
৬. তাঁর দর্শনে বিশিষ্ট অবদানের জন্য পূর্ববঙ্গ সারস্বত সমাজ কি উপাধিতে ভূষিত করে ?
উত্তর :‘দর্শন সাগর’ উপাধিতে ভূষিত করে।
৭. কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ‘গোবিন্দদেব দর্শন গবেষণা কেন্দ্র’প্রতিষ্ঠিত হয়?
উত্তর :১৯৬৪-তে ঢাকায় দর্শন চর্চার জন্য ‘দর্শন ভবন’ স্থাপিত হয়
৮.মরণোত্তর ‘একুশে পদক’ প্রদান করা হয় কত সালে?
উত্তর :১৯৮৬সালে
৯.পাকবাহিনী বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে তাঁকে নৃশংসভাবে হত্যা করে কত সালে?
উত্তর :১৯৭১-এর ২৬ মার্চ
১০. বিশ্ববিদ্যালয়ের কোথায় তাঁর মরদেহ সমাহিত করা হয় ?
উত্তর:বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের গণকবরে তাঁর মরদেহ সমাহিত করা হয়
