শিক্ষা সংবাদ

মেধাবী ছাত্রছাত্রী-দের পুরস্কৃত করলো এডেক্সেল

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ১৯:০০
যুক্তরাজ্যের শিক্ষাবোর্ড এডেক্সেল ২০১২ সালের ইন্টারন্যাশনাল জিসিএসই এবং জিসিই এ লেভেল পরীক্ষার্থীদের পুরস্কার বিতরণের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু আন্তর্জার্িতক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সংবর্ধনায় ঢাকাসহ সারা দেশের ১৩০০ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ছাড়াও দেশের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। উল্লেখ্য, যুক্তরাজ্য সরকার নিয়ন্ত্রিত ৩টি শিক্ষাবোর্ডের মধ্যে এডেক্সেল একটি, যা গত ৪০ বছর ধরে বাংলাদেশে ইন্টারন্যাশনাল জিসিএসই এবং এ- লেভেল মানের শিক্ষা নিশ্চিত করে আসছে। বছরে দুটি সেশনে প্রতিবছর ১৬০০০ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।