নভোএয়ার বহরে দ্বিতীয় উড়োজাহাজ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ১৯:০৭
দেশের নতুনতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার তাদের দ্বিতীয় এমব্রেরার ইএমবি-১৪৫ জেট উড়োজাহাজ লাভ করেছে। সমপ্রতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করে। ইতিপূর্বে ৩০ নভেম্বর নভোএয়ার একই জাতীয় প্রথম উড়োজাহাজটি ঢাকা পৌঁছে। দ্বিতীয় উড়োজাহাজটির আগমন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নভোএয়ারের চেয়ারম্যান ফাইজ খান, ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপটেন (অব.) মফিজুর রহমান পরিচালক ফায়জুর রহমান এবং মাইনুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয় ইএমবি-১৪৫ উড়োজাহাজ এর যাত্রী পরিবহন ক্ষমতা ৪৯ জন। বিখ্যাত রোলস রয়েস ইঞ্জিনচালিত উড়োজাহাজটি বিনা বিরতিতে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত উড্ডয়ন করতে সক্ষম। - প্রেস বিজ্ঞপ্তি