গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ১৯:৩৬
পর্যাপ্ত খাদ্য আর নিরাপদ আশ্রয়ের প্রয়োজনীয়তাটা যে শুধু মানুষের জন্যই প্রযোজ্য তা তো নয়। বরং এ ধরনের প্রয়োজনীয়তা একইভাবে রয়েছে পোষা কিংবা বন্যপ্রাণীদেরও। আর পোষা প্রাণীদের এ ধরনের অধিকার নিশ্চিত করতে কাজ করছে এমনই একটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য এবার সবচেয়ে বেশি পরিমাণ খাদ্য দান করার রেকর্ডটি হয়ে গেল যুক্তরাজ্যের লেইসেস্টারে। ‘মার্স পেটকেয়ার ইউকে’ নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে লেইসেস্টারশায়ার এনিম্যাল এইড অ্যাসোসিয়েশনের হাতে তুলে দেওয়া এই রেকর্ড পরিমাণ খাদ্যের পরিমাণ ছিল ৪,১৯৭.৫০ কেবি বা ৯,২৫৩ পাউন্ড। আর দান করা পশু খাদ্য হিসেবে লেইসেস্টারশায়ার অ্যানিম্যাল এইড অ্যাসোসিয়েশনকে দেওয়া হয় কাইটক্যাট পেডিগ্রি ব্র্যান্ডের ক্যানজাত বিড়ালের খাদ্য।