জোকস

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ১৯:৩৭
স্ত্রী :কী আশ্চর্য! তুমি তো ভীষণ অপচয় করছো। সেই সকাল থেকেই কোনো কারণ ছাড়া ইলেকট্রিক হিটারটা জ্বালিয়ে রেখেছো। স্বামী :আরে হিটারটা কী আমাদের নাকি। এটাতো পাশের বাসা থেকে ধার করে এনেছি। আমাদের আবার এতে অপচয় হবে কেন? ছেলে :মা রাস্তায় দাঁড়িয়ে একটা লোক অনেকক্ষণ থেকে চেঁচাচ্ছে। ওকে কি পাঁচটা টাকা দিয়ে আসবো? মা :কী বলে চেঁচাচ্ছে? ছেলে :কী আর! আইসক্রিম, আইসক্রিম বলে চেঁচাচ্ছে। মা :কিরে বিল¬ু হঠাত্ করে এভাবে চিত্কার করে কাঁদা শুরু করলি কেন? বিল¬ু :পায়ে ব্যথা পেয়েছি। মা :কি বলিস, কখন ব্যথা পেলি? বিল¬ু :বেশ কিছুক্ষণ আগে। মা :এতক্ষণ আগে ব্যথা পেয়ে এখন কাঁদছিস কেন? বিল¬ু :আমি তো ভেবেছিলাম তুমি বাসায় নেই। তাই কাঁদি নি। কিন্তু এখন তো দেখছি তুমি আছো!