স্মরণীয় উক্তি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ১৯:৩৮
ধন-সম্পদ হচ্ছে কলহের কারণ, দুর্যোগের মাধ্যম, কষ্টের উপলক্ষ এবং বিপদ আপদের বাহন। - হযরত আলী (রা.) যার কাছে ধন থাকে ধন তার নয়, যে ধন খরচ করে ধন তারই হয়। - ফ্রাঙ্কলিন কৃপণ ব্যক্তি ধন-সম্পদের পূজারী। আর উদার দাতা ব্যক্তিকে উল্টো ধন-সম্পদই পূজা করতে বাধ্য হয়। - সুয়ুতী আয় যত বেশি বাড়ে ব্যয় সঙ্কুলান ততই কঠিন হয়ে পড়ে। - হোয়াটলি মন যখন রাজত্ব করে তখন সে আপন সুখে আপনি সৃষ্টি করতে পারে, কিন্তু ধন যখন সুখ সঞ্চয়ের ভার নেয় তখন সুখের পরিবর্তে কেবল সামগ্রী পাওয়া যায়। - রবীন্দ্রনাথ ঠাকুর