চাটমোহরে সংঘর্ষ নারীসহ আহত ১০

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:০১
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের লাউতিয়া মত্স্যজীবী পাড়ায় গত শনিবার জমি নিয়ে বিরোধের জের ধরে এক সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে লাউতিয়া গ্রামে জমির দখল নিয়ে ইছাহক আলী ও জালাল উদ্দিন গং-এর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর আহত জালাল উদ্দিন (৪০), সাহেব আলী (৩৫), মাহবুব (২৫), কনসান আলী (৪০) ও খুকী বেওয়াকে (৬০) হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় উভয় পক্ষ অভিযোগ দাখিল করেছে।