শনিবার ঢাকা আহ্ছানিয়া মিশন ভবন অডিটোরিয়ামে সমাজসেবা ও শিক্ষায় অবদানের জন্য হাফিজ আহমদ মজুমদারকে ২০১১ সালের খানবাহাদুর আহ্ছানউল্লা স্বর্ণপদক প্রদান করা হয়। মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। আলোচক ছিলেন ইউসেপ-বাংলাদেশের চেয়ারম্যন ড. ওবায়দুর রব এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ। প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির পাঠ্যপুস্তক বিভাগের পরিচালক ড. আব্দুল ওয়াহাব। স্বাগত বক্তব্য রাখবেন ড. এম এহছানুর রহমান। —প্রেস বিজ্ঞপ্তি
