গতকাল রবিবার দেশের বিভিন্ন স্থানে বেগম রোকেয়া দিবস পালন করা হয়। খবর ইত্তেফাক জেলা প্রতিনিধি ও থানা সংবাদদাতাদের।
দুমকী (পটুয়াখালী)
দুমকি উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত বেগম রোকেয়া দিবস উপলক্ষে বাল্যবিবাহ রোধ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মদ ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আকন সেলিম,পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট নজরুল ইসলাম।
মৌলভীবাজার
বেগম রোকেয়ার ১৩২তম জন্ম ও ৮০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৌলভীবাজার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচির মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।
পঞ্চগড়
পঞ্চগড়ে জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে ও আরডিআরএস বাংলাদেশ ও পরস্পর, মহিলা উন্নয়ন সমিতির সহযোগিতায় আলোচনা সভা, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা নার্গিস বেগম বক্তব্য রাখেন।
মাদারীপুর
বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে রবিবার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে বাল্য বিবাহ ও নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। স্থানীয় এমএম হাফিস মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৌমেন্দ্র কিশোর চৌধুরী, পৌরসভার মেয়র হাবিবুর রহমান।
ডিমলা (নীলফামারী)
নীলফামারীর ডিমলায় র্যালি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাবউদ্দিন সরকার।
বামনা (বরগুনা)
বরগুনার বামনায় রবিবার বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান।
মীর্জাগঞ্জ (পটুয়াখালী)
উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে “বাল্যবিবাহ এবং নারীর ক্ষমতায়ন” র্শীষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো.মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী আতাহারউদ্দিন আহম্মেদ।
মধুখালী (ফরিদপুর)
রবিবার মধুখালী উপজেলা চেয়ায়ম্যান কার্যালয়ে উপজেলা পরিষদ ও মহিলা পরিষদের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মঞ্জু।
কাঠালিয়া (ঝালকাঠি)
কাঠালিয়া উপজেলা মহিলাবিষয়ক অফিসের উদ্যোগে ও স্টেপস টুয়ার্ডসের সহযোগিতায় “বাল্যবিবাহ এবং নারীর ক্ষমতায়ন” শীর্ষক আলোচনা সভা রবিবার ইউএনওর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীরউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম।
বিরামপুর (দিনাজপুর)
বেগম রোকেয়া দিবস পালনে বিরামপুর উপজেলা অডিটরিয়ামে বাল্য বিবাহ এবং নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনা করা হয়। আলোচনায় বক্তব্য রাখেন, ইউএনও রোখছানা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান জিন্নাতুন নেছা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা।
তারাগঞ্জ (রংপুর)
বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে গতকাল রবিবার রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বাল্য বিবাহ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে উন্মুক্ত আলোচনা/ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মেলান্দহ (জামালপুর)
জামালপুরের মেলান্দহে বেগম রোকেয়া দিবস পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা হলরুমে মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর এর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হায়দার আলী।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া)
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার সুরজিত চন্দ্র দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরা।
নাসিরনগর
নাসিরনগরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল রবিবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্য বিয়ে প্রতিরোধ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ডঃ আবদুল মাজেদ।
বড়াইগ্রাম (নাটোর)
নাটোরের বড়াইগ্রামে বেগম রোকেয়া দিবসে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
