ভুরুঙ্গামারীতে স্ত্রী খুন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:২১
পারিবারিক কলহের কারণে ভুরুঙ্গামারীতে এক পাষণ্ড স্বামী তার স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গতকাল রবিবার মৃতের পিতা আব্দুল হাই তার জামাতাসহ কয়েকজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। জানা গেছে, উপজেলার চর-ভুরুঙ্গামারী ইউনিয়নের বাবুর হাট গ্রামের আবদুল্লার কন্যা নাজমার (৩০) সাথে প্রায় ১২ বছর আগে সোনাহাট ইউনিয়নের উত্তর ভারতের ছড়া গ্রামের সুজন আলীর পুত্র এছাহকের (৩৫)বিয়ে হয়। তাদের ঘরে নাজমুল ও নাইম নামে দু’সন্তান রয়েছে। আবদুল্লা জানায়, বিয়ের পর থেকে সামান্য কারণে মেয়েটির উপর শারীরিক নির্যাতন চালাতো। এ ব্যাপারে আদালতে একটি মামলা দায়ের করা হয়। কিন্তু এলাকাবাসীর মধ্যস্থতায় পরে তা আপোষ করা হয়। শনিবার রাতে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়।