সন্ত্রাসীদের গুলিতে চায়ের দোকানদার আফজাল হোসেন (২২) নিহত হয়েছে। সে শহরের পশ্চিম তারাপাশা এলাকার বাসিন্দা রতন মিয়ার পুত্র। ঘটনাটি ঘটে শনিবার রাতে কিশোরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন সড়কে। একটি দোকান উচ্ছেদকে কেন্দ করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে নিহতের পারিবারিক সূত্রে জানা যায়। জানা যায়, রেলওয়ের জায়গায় স্থাপিত চায়ের দোকানকে কেন্দ করে মাসুদ, মামুন গংদের সঙ্গে খায়রুলের বিরোধ চলছিল। নিহত আফজাল হোসেন শনিবার রাত সাড়ে নয়টার দিকে চিনি কেনার জন্য স্টেশনে যায় এবং ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। আফজালকে খায়রুলের সমর্থক ধারণা করে তার ওপর এই হামলা চালানো হয় বলে পরিবারের লোকজন অভিযোগ করেন। কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
