দেশের বৃহত্ ইউরিয়া উত্পাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় ২০ কোটি টাকা মূল্যের ১০ হাজার টন সার লোপাটের অভিযোগে গঠিত তদন্ত কমিটি শনিবার যমুনা সার কারখানার তদন্ত কাজ শুরু করেছে। রবিবার শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক কারখানা পরিদর্শনে গিয়ে কারখানার বাল্ক স্টোরের সারের মজুদের গরমিল দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং বাণিজ্যিক বিভাগের উপ-ব্যবস্থাপক গকুল চন্দ সাহাকে বরখাস্তের আদেশ দেন।
