কাপাসিয়ায় শিক্ষকের বাড়িতে ডাকাতি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:২৩
গাজীপুরের কাপাসিয়ায় থানা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে শনিবার গভীর রাতে জুনিয়া গ্রামের ক্যামব্রিজ ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মিজানুর রহমান সৈকতের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রায় ৪ লাখ টাকার মাল লুট করে। প্রকাশ, ১০/১৫ জনের সশস্ত্র ডাকাত দলটি অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির লোকদের হাত-পা বেঁধে ফেলে। এর পূর্বে একই রাতে ডাকাত দল কাপাসিয়া উপজেলা পরিষদের দক্ষিণ পাশের আইবুর রহমানের দোতলা বাড়ির সিঁড়ির গ্রিল কেটে ভিতরে ঢোকার চেষ্টা করলে, ডাকাতের উপস্থিতি টের পেয়ে ডাকচিত্কার করলে ডাকাতরা চেষ্টা করে ব্যর্থ হয়। উল্লেখ্য, গত ১২ নভেম্বর একই এলাকায় সৌদি প্রবাসী আতাউরের বাড়িতে ডাকাতি করে ডাকাতরা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।