দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ১৮:০৯
আজ ২৭ অগ্রহায়ণ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৬ মহরম, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ২ ও ৩। শুভবার: সোম ও বৃহস্পতিবার। শুভরত্ন: পোখরাজ, চন্দ্রকান্তমণি ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি: পরিশীলিত ও সৃজনশীল। আপনার কল্পনাশক্তি ও ইনটুইশন যে কোন বিষয়ের মর্মমূলে প্রবেশ করার ক্ষমতা দিয়েছে। বৈষয়িক ও পার্থিব জিনিসের চেয়ে আত্মিক ও আধ্যাত্মিকতা আপনাকে বেশি আকর্ষণ করে। স্বাধীন আত্মবিকাশের মূল্য আপনার কাছে অনেক। মেধা ও উদ্ভাবনী ক্ষমতা আছে আপনার। বিনয়ী ও নিরাসক্ত হলেও আপনার মাঝে আছে আবেগ ও উদ্দীপনা। যেকোন পরিবেশের মধ্য থেকে পরিবেশের উর্ধ্বে আপনি সহজেই উঠতে পারেন। আত্মশক্তিই আপনার সাফল্যের উত্স। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী আলেকজান্ডার সোলঝেনিিসন, অভিনেতা দিলীপকুমার, বিজ্ঞানী ম্যাক্সবর্ণ, নগীব মেহফুজ, ভগবান রজনীশ, খান আতাউর রহমান, চিকিত্সাবিদ রবার্ট কুক, কার্লো পন্টি। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ প্রণয়ে সর্তকর্তা অবলম্বন করুন। দুর্নাম রটতে পারে। প্রাপ্তি যোগ আছে। আর্থিক দুশ্চিন্তা কিছুটা হ্রাস পাবে। নতুন কোন প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কর্মস্থলের পরিবেশ ভালো থাকবে। কাজে সাফল্য পেতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। নতুন বিনিয়োগ না করাই ভালো। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ চঞ্চলতা পরিহার করুন। আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত বোধ করবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ পাওনা টাকা আদায় হতে পারে। আজ কাউকে ধারকর্য দেওয়া ঠিক হবে না। নতুন কোন কাজ হাতে নিতে পারেন। সাফল্য আশা করা যায়। স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন। বেকারদের কর্মপ্রচেষ্টা সফল হতে পারে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ পরিস্থিতি অনুকূল নাও থাকতে পারে। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। প্রত্যাশা অনুযায়ী অর্থ নাও আসতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ মানসিক দুর্বলতা ত্যাগ করুন। কারও প্রতি দুবর্লতা প্রকাশ না করলেই ভালো করবেন। পাওনা টাকা আদায় হতে পারে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। কাজকর্মে অন্যের সহযোগিতা আশা করতে পারেন। নতুন কোন ব্যবসায়িক প্রস্তাব পেতে পারেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ভাগ্য আজ আপনার সহায়ক হতে পারে। কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। নতুন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব হাতে আসতে পারে। সন্তানদের শিক্ষায় আগ্রহ বৃদ্ধি পেতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। বন্ধু-বান্ধবের সাথে বিরোধ এড়িয়ে চলুন। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। ফলে আর্থিক দুশ্চিন্তা দেখা দিতে পারে । আজ পরিশ্রম বেশি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। লাভজনক কোনো কাজের সুযোগ পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজকর্মে সুফল পাবেন। সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কোনো আত্মীয়ের সাথে বিবাদে জড়াতে পারেন। বিদেশ যাত্রা বিলম্বিত হতে পারে। তর্কবিতর্ক এড়িয়ে চলুন। অহেতুক কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। মনোভাব অন্যের কাছে প্রকাশ না করলেই ভালো করবেন। রোমান্স ও বিনোদন শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ লৌহজাত দ্রব্যের ব্যবসায় সুফল পাবেন। ইঞ্জিনিয়ারদের বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ প্রণয় সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। সামান্য কারণে সব বিরোধ দেখা দিতে পারে। কাজকর্মে অগ্রগতি হতে পারে। প্রভাবশালী কোনো ব্যক্তির সহযোগিতা পাবেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মোন্নতির সুযোগ পাবেন।