প্রিয়, শিক্ষার্থী বন্ধুরা বিজয়ের মাস ডিসেম্বর। আজ থাকছে মানচিত্রে মুক্তিযুদ্ধ। এ বিষয়টি থেকে প্রায় প্রতিটি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আসুন জেনে নিই মহান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং মানচিত্র থেকে দেখে নিই মুক্তিযুদ্ধের সময়কার ১১ টি সেক্টর। সেইসাথে কিছু ছন্দ ও কৌশলের মাধ্যমে আমরা শিখে নেব এসব সেক্টর কমান্ডারদের নাম, সেক্টর নম্বর, সদর দপ্তর ইত্যাদি। আপনি যদি মানচিত্রের সাথে মিলিয়ে এ বিষয়গুলো অধ্যয়ন করেন তাহলে এসব প্রশ্নের উত্তরগুলো আপনার মনে রাখা ও উত্তর দেয়া অনেক সহজ হবে। যেমন:
প্রশ্ন: ১১ নং সেক্টর কমান্ডারদের নাম কি? এর সদর দপ্তর কোথায় ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য মোট কতজনকে সম্মানসূচক খেতাব দেয়া হয়?
মানচিত্রে লক্ষ্যকরি ১০ ও ১১ নং সেক্টরে লেখা আছে যথাক্রমে :
১ এ শূন্য ১০ বা ১০ এ শূন্য, অর্থাত্ ১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না। আবার ১১ সেক্টরে লেখা আছে ১১ হামতা বা ১১ হাতেম! অর্থাত্, ১১ নং সেক্টর এর সেক্টর কমান্ডার জনাব হামিদুল্লাহ ও জনাব তাহের এবং এই সেক্টরের সদর দপ্তর হল মহেন্দ্রগঞ্জ।
মুক্তিযুুদ্ধে অবদান: সর্বমোট খেতাবপ্রাপ্ত ৬৭৬ জন।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য—বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর উত্তম ৬৮ জন, বীরবিক্রম ১৭৫ জন, বীর প্রতীক-৪২৬ জন।
তারামন বিবি (কুড়িগ্রাম) ও সেতারা বেগম (কিশোরগঞ্জ) বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত দুজন মহিলা মুক্তিযোদ্ধা।
বিদেশী খেতাবপ্রাপ্ত একমাত্র মুক্তিযোদ্ধা—ডবি¬উ. এইচ. ওডারল্যান্ড, বীরপ্রতীক (অস্ট্রেলিয়া)।
Concert for Bangladesh আয়োজক—জর্জ হ্যারিসন (যুক্তরাষ্ট্র) ও পন্ডিত রবি শংকর (ভারত)।
“September on Jessore Road” রচয়িতা—এ্যালেন গিনেসবার্গ
মুক্তিযুদ্ধের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য :
৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ :ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ( রেসকোর্স )।
প্রথম সশস্ত্র প্রতিরোধ : গাজীপুরে, ১৯ মার্চ,’৭১ (ইস্টবেঙ্গল রেজিমেন্ট)
‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ স্থাপিত হয় :চট্টগ্রামের কালুরঘাটে।
বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী— মেহেরপুর জেলার মুজিবনগর (পূর্বনাম বৈদ্যনাথ তলার ভবের পাড়া), এখানে অস্থায়ী সরকার গঠন করা হয়—১০ এপ্রিল, ১৯৭১। ১৭ এপ্রিল— মুজিবনগর দিবস। এই দিনে বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে (শপথ পাঠ করান—অধ্যাপক ইউসুফ আলী)। এই দিনেই বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়।
অপারেশন সার্চলাইট : ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাত হতে পাক হানাদার বাহিনীর বাঙালিদের উপর গণহত্যা।
অপারেশন জ্যাকপট : পাক হানাদার বাহিনীর নৌপথে সৈন্য ও সমর-সরঞ্জাম আনা বানচাল করা (১৫ আগস্ট, ১৯৭১ হতে)।
