মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুর্গম চরের নাম আলোকদিয়া। প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিতও বটে! এখানকার বিস্তীর্ণ ভূমি থেকে অবলোকন করা যায় প্রকৃতির নীলিমায় ভরা মনোরম দৃশ্য। ভোরের আলো ফোটা থেকে শুরু হয় জীবিকার জন্য জীবনের ছোটাছুটি। এখানকার মানুষগুলো এখনো বিদ্যুত্ সংযোগ পায়নি, একমাত্র সম্বল সোলার বিদ্যুত্। যোগাযোগের মাধ্যম আরিচা থেকে একটি মাত্র ট্রলার, সেটাও আলো নিভে গেলে আর চলে না। আলোকদিয়া চরে বসবাসরত মানুষদের জীবনযাত্রার ছবিগুলো তুলেছেন
হাসিনুর রেজা চঞ্চল
