প্রযুক্তি প্রতিষ্ঠান চৌকষ জানুয়ারি, ২০১৩ থেকে বাজারে নিয়ে আসছে গ্রুপ মেইলিং ক্লাউড সিস্টেম সফটওয়্যার। যে সব প্রতিষ্ঠান নিয়মিত গ্রাহকদের জন্য প্রচুর পরিমাণে ইমেইল পাঠিয়ে থাকে, তাদের জন্য এই ক্লাউড সার্ভিটি অত্যন্ত কার্যকর। এই সিস্টেমের অন্যতম একটি সুবিধা হচ্ছে এর মাধ্যমে এক সাথে একাধিক গ্রাহককে সিসি (কার্বন কপি)তে যুক্ত করা ছাড়াও ইমেইল পাঠানো যাবে এবং যেকোনো গ্রাহক কেবল তার আইডিটিই দেখতে পাবেন। অসংখ্য গ্রুপ তৈরি করা, মেইলে ফাইল অ্যাটাচ করা, ইমেইল টেমপ্লেট সেভ করা, কর্পোরেট মেইলিং লিস্ট অ্যাড করা প্রভৃতি সুবিধা রয়েছে এতে। রেগুলার রেজিস্ট্রেশন ফি ২,৫০০ টাকা এবং সার্ভিস চার্জ প্রতিমাসে ২,০০০ টাকা। ১০ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করলে এক বছরের জন্য প্রতিমাসে সার্ভিস চার্জ ১,০০০ টাকা। বিস্তারিত জানতে ফোন করুন ০ ১৮৪১ ৯৯০০৯০ নাম্বারে।
