বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে বিবেচনা করা হয় আডা লাভলেসকে। তার পুরো নাম অগাস্টা আডা কিং। লাভলেসের এই কাউন্টেসের পিতা ছিলেন লর্ড বায়রন। ছোট বেলা থেকেই তিনি গণিত বিষয়ে আগ্রহী হয়ে উঠেন এবং তিনি চার্লস ব্যাবেজের মেকানিক্যাল কম্পিউটার নিয়ে কাজ করেন। সেই অ্যানালাইটিক্যাল ইঞ্জিনটির অ্যালগরিদমটি লিখেন আডা বায়রন। গতকাল ছিল বিশ্বের এই প্রথম কম্পিউটার প্রোগ্রামারের ১৯৭তম জন্মদিন। টেক জায়ান্ট গুগল তাদের ডুডলের মাধ্যমে পালন করেছে এই জন্মদিনটি। এই উপলক্ষে তারা তাদের লোগোটিকে বদলে দিয়ে উপরের ছবির লোগোটি ব্যবহার করে।
