বিয়াশ-রাতাল রাস্তা প্রশস্ত করা প্রয়োজন

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২০:৩৫
বিয়াশ থেকে রাতাল পর্যন্ত রাস্তাটির এখন বেহল দশা। এমনিতেই রাস্তাটি অত্যন্ত সরু। অনেক আগে নির্মাণ করার ফলে পিচ ঢালাই, ইট, খোয়া উঠে গিয়ে আরো সরু হয়ে পড়েছে। আমাদের প্রতিদিন বিয়াশ থেকে সিংড়া নানান কাজে যেতে হয়। আয়েশ, বিয়াশ ও পার্শ্ববর্তী গ্রামের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে বামিহাল সিংড়াসহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে। কিন্তু দুঃখজনক হলো গুরুত্বপূর্ণ এই রাস্তায় দু’টি গাড়ি পাশাপাশি চলতে পারে না। ফলে কোনো গাড়িকে সাইড দিতে অনেক সময় লাগে। এতে যাত্রীদের দুর্ভোগের সীমা থাকে না। এ অবস্থায়, রাস্তাটি দ্রুত প্রশস্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দিলরুবা রিজওয়ান দিনা, আয়েশ, সিংড়া, নাটোর।