সরকার ২০১৩ সালের বেসরকারি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ভর্তির নীতিমালা ঘোষণা করেছেন। নীতিমালার মধ্যে রয়েছে সাংসদ কোটা না রাখা এবং ভর্তির আবেদন ফরমের মূল্য ও ভর্তির ফি নির্দিষ্ট রাখা। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে, এই ভর্তির ফি গত বছরও নির্দিষ্ট করে দেবার পরেও শীর্ষ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ তা লঙ্ঘন করেছে। শুধু ভর্তি নয়, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নের নামে মোটা অঙ্কের অনুদানও নিয়েছে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারির নীতিগত সিদ্ধান্ত নেয়া সত্ত্বেও কাজ হয়নি। বলা হয়েছিল যে, স্কুল ভর্তির ক্ষেত্রে বেশি টাকা নেয়া হলে এমপিও বাতিলসহ অনুদান ও অন্যান্য সুবিধা বন্ধ করা হবে। তাই বলবো ২০১৩ সালে স্কুল ভর্তি পরীক্ষাগুলোতে যাতে অতিরিক্ত ফি না নেয়া হয় সে ব্যাপারে সচেতন থাকতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সৈয়দ সাইফুল করিম,
মিরপুর ১, ঢাকা ১২১৬।
