ভুরুঙ্গামারীতে যুদ্ধাপরাধীদের দ্রুতবিচারের দাবিতে গতকাল সোমবার স্থানীয় মুক্তিযোদ্ধা-জনতা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ কর্মসূচির আয়োজন করে। দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। শেষে একটি বিরাট মিছিল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে সংসদ কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু , উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ, সম্পাদক নুরুন্নবী চৌধুরী, উপজেলা কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ মাইজভান্ডারী, অধ্যক্ষ মুকুল চৌধুরী ও মুক্তিযোদ্ধা মোসলিমউদ্দিন, শাহজাহান মানিক প্রমুখ।
