দামুড়হুদায় ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:২০
জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই ভাতিজার লাঠিপেটায় প্রাণ হারিয়েছেন চাচা। পুলিশ জানায়, রবিবার বিকালে নিজেদের বাড়ির উঠোনে চাচা-ভাতিজা দুই পরিবারের মাঝে তীব্র সংঘর্ষে দামুড়হুদার উজিরপুর খলিফাপাড়ার তোরাপ আলী (৫০), তার স্ত্রী জেসমিন ও ছেলে হাবিবুর রহমান মারাত্মক আহত হন । মুমূর্ষু অবস্থায় ৩ জনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। রাতে চিকিত্সাধীন অবস্থায় তোরাপ আলী মৃত্যুবরণ করে। সোমবার তার ময়না তদন্ত শেষে নিজ গ্রামে দাফন কার্যসম্পন্ন করা হয়। চাচাতো ভাই মৃত ইছাহাক আলীর দু’ছেলে শরিফুল ও সাইফুলসহ ৫ জনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা হয়েছে।