যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে নোয়াখালীতে সমাবেশ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:২৪
যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ও জামায়াত শিবিরের অব্যাহত সন্ত্রাসের প্রতিবাদে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে গতকাল সোমবার জেলা শহর মাইজদীতে বিক্ষোভ সমাবেশ করেছে সামপ্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চ নোয়াখালী। টাউন হল চত্বরে অধ্যাপক মোদাছেরুল হকের সভাপতিত্বে এডভোকেট জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোশারফ হোসেন, এডভোকেট এটিএম মহিবউল্লা পিপি, মিয়া মো. শাহজাহান, এডভোকেট এমদাদ হোসেন কৈশোর, জাফরউল্লা ও ডা. আবদুস সাত্তার ফরায়েজী প্রমুখ বক্তব্য রাখেন।