হোমনার ইউএনও দেশের সেরা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:২৬
কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল হোসেন ডিজিটাল বাংলা-দেশ গঠনকল্পে বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেন। মোহাম্মদ হেলাল হোসেন ২০১১ সালের ২৬ জানুয়ারি হোমনাতে ইউএনও হিসেবে যোগদান করে উপজেলার ৯টি ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্র চালু করেন। আধুনিক প্রযুক্তি কম্পিউটারের সাহায্যে ইন্টারনেট সংযোগের মাধ্যমে অতি অল্প সময়ে ও কম খরচে উপজেলার কৃষি প্রধান ও দরিদ্র জনগোষ্ঠীর একেবারে তৃণমূল পর্যায়ে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব ধরনের তথ্যসেবা পৌঁছে দিয়ে তিনি সুনাম ও জনগণের আস্থা অর্জন করেন। বর্তমানে উপজেলার সবকটি ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্র চালু রয়েছে।