রঙ্গরস

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৯:২১

ভিখিরি এসে দরজার কড়া নেড়ে একটা পুরনো পোশাক চাইতে গৃহকর্ত্রী দরজা খুলে আবিষ্কার করলেন যে ভিখিরির পরে থাকা পোশাকটি যথেষ্ট নতুন। গৃহকর্ত্রী প্রশ্ন করলেন—তুমি পুরনো পোশাক চাইছ কেন? তোমার জামাটি তো একদম নতুন মনে হচ্ছে!

ভিখিরি আর্দ্র গলায় বলল—সেজন্যই তো চাইছি মা, এটা পরে ভিক্ষা শুরু করার পর থেকেই ব্যবসায় যে মন্দা লেগেছে তা আর কাটিয়ে উঠতে পারছি না!

 

 

এক মাতালকে ল্যাম্পপোস্টের গায়ে চাবি ঘোরাতে দেখে পথচারী ফাজলামো করে বলল—বাড়িতে তো বোধহয় কেউ নেই।

মাতাল বিরক্ত হয়ে জবাব দিল—অন্ধ নাকি? দেখছ না দোতালায় আলো জ্বলছে।