আপনার রাশিফল

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০০:৫২

২৯ এপ্রিল ২০১৯ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ১৬ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ এবং ২২ শাবান ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা:২ ও ৬। শুভ বার:শুক্র ও সোম। শুভ রত্ন:মুক্তা ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি শুভ সম্ভাবনাময়। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখুন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।     

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মন ভালো থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে। তীর্থযাত্রা হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সা নিন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকবে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শরীর ভালো যাবে না। অসুখ-অশান্তিকে অবহেলা করা ঠিক হবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি শুভ সম্ভাবনাময়। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উত্তেজনা পরিহার করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। নতুন আত্মীয় লাভের যোগ আছে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর খুব একটা ভালো যাবে না। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। দূরের যাত্রা শুভ।