দেশে বেকারত্বের হার কমাতে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই: ইউজিসি চেয়ারম্যান

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৯:২৮

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, 'বাংলাদেশে বেকারত্বের হার নিম্নগামী করতে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই'। রবিবার ইউজিসিতে আয়েজিত 'ডেভেলপমেন্ট অব ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক ফর বাংলাদেশ' এর সক্ষমতা বৃদ্ধি শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'শিক্ষার্থীদেরকে এমন কার্যকরী পাঠদান নিশ্চিত করতে হবে যেন চাকরির পাশাপাশি উদ্যোক্তা তৈরির পথও সুগম হয়। আমাদের ৩২ শতাংশ স্নাতক বেকার। এটা খুবই উদ্বেকজনক। শুধু সরকারি চাকরির জন্য বসে থাকলে চলবে না, বেকারত্ব কমাতে আমাদের সম্ভাবনাময় যুবশক্তিকে প্রয়োজনীয় জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে'।

আরও পড়ুন:  দেশের গ্রাম পর্যায়ে কমিটি করে মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: আমু

ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কিল ২১ প্রকল্পের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার মিস লিগায়া ডুমায়াং। এছাড়াও সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রফেসর সঞ্জয় কুমার অধিকারী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি