ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় আজিম উদ্দিনের (৭০) হাতে ছোট ভাই মোসলেম উদ্দিন (৬৫) খুন হয়েছে। রবিবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বাসিন্দা মোসলেম উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে বড় ভাই আজিম উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে পূর্ব বিরোধের জের ধরে উভয়ের মাঝে বাড়ির আঙিনায় কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পরিবারের মাঝে সশস্ত্র সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে মোসলেম উদ্দিন, তার স্ত্রী, ছেলে শামীম এবং বড় ভাই আজিম উদ্দিন আহত হন। গুরুতর আহত অবস্থায় মোসলেম উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরো পড়ুন: অজয় নন, অন্য এক নায়ককে ভালবাসতেন কাজল!
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর হোসেন জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আজিম উদ্দিন ও পুত্রবধূ নাছিমাকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
