ছাত্রলীগ বলেছে, বিশ্বজিত্ দাসকে হত্যায় ছাত্রলীগ জড়িত নয়। বিভিন্ন গণমাধ্যমে যাদের ছবি এসেছে তারা ছাত্রলীগের কেউ নয়। গতকাল সোমবার রাতে ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এক বিবৃতিতে এ কথা বলেন।
বিশ্বজিত্ দাসকে হত্যার জন্য বিএনপি-জামায়াত-শিবির চক্রকে দায়ী করে নেতৃদ্বয় বিবৃতিতে আরো বলেন, গত কয়েক দিন যাবত্ বিএনপি-জামায়াত-শিবির চক্র লাশের সাধুবাদ জানাচ্ছে। একের পর এক পুলিশ, পথচারী, ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে লাশ বানানোর চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় রবিবার বাহাদুর শাহ পার্কের সামনে বিশ্বজিত্ নামক পথচারীকে নির্মম আঘাতের মাধ্যমে হত্য করে বিএনপি-জামায়াত-শিবির চক্র। তারা দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে সনাতন ধর্মাবলম্বী বিশ্বজিেকই বেছে নিয়েছে। তারই ফলশ্রুতিতে আন্দোলনের নিয়ামক হিসেবে আজ বিশ্বজিেক জাতির সামনে হাজির করা হয়েছে। অথচ বিএনপি-জামায়াত-শিবিরের এই হত্যার দায় ছাত্রলীগের ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালানো হয়েছে। ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃদ্বয় বিশ্বজিতের হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
