যুদ্ধে হয়েছি বিজয়ী

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ১৮:২৯
আমরা শ্যামল দেশে কেউ নৌকো বাই, কেউ জাল ফেলি তরঙ্গিত রূপালী নদীতে। কর্মিষ্ঠি প্রহরে ঠেলি লাঙল জমিনে, বীজ বুনি ঋতুতে ঋতুতে কেউ ঘোরাই কলের চাকা, ছবি আঁকি, গান গাই কেউ দিই প্রাণ দাসত্বের সর্পিল ছিঁড়ে ফেলবার জন্য এ শ্যামল দেশ ভীষণ রক্তাক্ত হয় স্বাধীনতা স্বাধীনতা বলে সে কবে এদেশে মৃত্যুর ভয়াল থাবা, ধ্বংসের কর্কশ দৈত্যদানো ফেলেছিলো ছায়া, করেছিলো গ্রাস, শান্ত আমাদের শত্রু তাড়ানিয়া যুদ্ধে হয়েছি বিজয়ী, আজ শুধু সৃষ্টির জোয়ার জাগে চতুর্দিকে কণ্ঠে কণ্ঠে লীলায়িত দেশ গড়ার গান। ১৯৭২, অগ্রন্থিত।