স্টাডি সার্কেল

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ১৯:১৪
সৃজনশীলতা,দক্ষতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ সৃষ্টিতে দৈনিক ইত্তেফাক অনুশীলন বিভাগ পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী- ফারহীন আহম্মেদ, জয়িতা মন্ডল, বিজয়িনী হালদার, সংযুক্তা চক্রবর্তী, গার্গী চ্যাটার্জী, অর্পিতা বৈরাগী, ইসরাত জাহান, সিফাতী সিকদার, ফাহমিদা মাহাজাবিন, বর্ণিতা বাড়ৈ, সাবরিনা মেহেরীনকে নিয়ে স্টাডি সার্কেল গঠন করা হয়েছে। এই স্টাডি সার্কেলের সঞ্চালক হিসাবে থাকবেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মিজানুর রহমান। স্টাডি সার্কেলের প্রশ্ন ১. শহীদ কাদরী কত সালে, কোথায় জন্মগ্রহণ করেছেন? ২.তাঁর শিক্ষাগত যোগ্যতা লিখ ? ৩.কোন কবিতার মধ্য দিয়ে তাঁর লেখালেখির জীবন শুরু? ৪. ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ প্রকাশিত হয়েছে কত সালে? ৫.তাঁর স্বপ্ন কি ছিল? ৬.‘কোথাও কোনো ক্রন্দন নেই ’ তাঁর কততম কাব্যগ্রন্থ? ৭. ১৯৮২ সাল থেকে প্রায় কুড়ি বছর বোস্টনে ২০০৪ সাল থেকে ---- বসবাস করতেন। ৮.২০০৯ সালে প্রকাশিত ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’ কাব্যগ্রন্থের কবিতাগুলোর উপজীব্য কি? ৯. শহীদ কাদরী তাঁর সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমী কর্তৃক কত সালে পুরস্কৃত হন? ১০. তাঁর কাতর অভিব্যক্তি কি? স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ১০ ডিসেম্বর সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘শহীদ কাদরী’র জীবনালোকের উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন দেয়া হলো। তোমরা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো এবং anushilon.ittefaq10 @gmail.com-ই-মেইল অথবা অনুশীলন, দৈনিক ইত্তেফাক ৪০ কাওরান বাজার, ঢাকা এই ঠিকানায় পাঠিয়ে দাও আগামী রবিবারের মধ্যে। প্রশ্নপত্রটি তৈরি করেছেন চন্দন বর্ম্মণ