প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের ১০ অধ্যায়ের পরিবেশ ও পরিবেশ জীববিদ্যা ,অনুচ্ছেদঃ ১০.২ পরিবেশ বিপর্যয়
( Environmental Disaster)- বিষয়ের ওপর রচনামূলক প্রশ্নোত্তর উপস্থাপন করব,
অনুচ্ছেদঃ ১০.২ পরিবেশ বিপর্যয়
প্রশ্ন ঃ মরুকরণ বলতে কী বুঝ ? মরুকরণের কারণগুলো লেখ।
উত্তর ঃ
মরুকরণ(Desertification) ঃ আন্তর্জাতিক মৃত্তিকা বিজ্ঞান সমিতির মরুরোধ কার্যকরী গোষ্ঠীর সভাপতি এবং টেক্সাস কারিগরি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক হ্যারল্ড ই ড্রেগনির মতে, মরুকরণ ,হল মনুষ্য দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠীয় বাস্তুপ্রণালীর উষারতা আনায়ন। অর্থাত্ কোন বাস্তুতন্ত্র (Ecosystem) বা বনাঞ্চলের মরুভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে মরুকরণ বলে। কোন শুষ্ক, অর্ধশুষ্ক এবং ঈষত্ আদ্রভূমি অনাবৃষ্টিসহ অন্যান্য প্রাকৃতিক বিরূপ প্রতিক্রিয়া এবং মানুষের সচেতনতার অভাবে প্রাকৃতিক সম্পদের যথেচ্ছা ব্যবহারে ভূমির ক্ষয় সাধিত হয়। ফলে মাটির শুষ্ক জৈবকণা , কাদা ,খনিজসমৃদ্ধ গর্তসমূহ প্রথমে অপসারিত হয়। এরপর শক্ত বালুকনাযুক্ত মাটি অবশিষ্ট থাকে এবং তা ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়। এ অবস্থাকে মরুকরণ (Desertification) বলা হয়।
মরুকরণের কারণসমূহ ঃ
যে সকল কারণে মুকরণ সৃষ্টি হয় তা নিম্নে বর্ণিত হল ঃ
১. মাটির নিচের সঞ্চিত পানির স্তর নিচে নেমে যাওয়া ।
২. আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া। এ বিষয়ে উদাহরণস্বরূপ বলা যায়, অনাবৃষ্টি ও খরার কারণে মাটির উপরের স্তরের পানি ধারণ ক্ষমতা কমে যাওয়া।
৩.মাত্রাতিরিক্ত চাষাবাদের কারণে জমির উর্বরতা নষ্ট হওয়া।
৪.অপর্যাপ্ত ভূমিক্ষয় আবার কোন অঞ্চলের মরুকরণকে তরান্বিত করে।
৫.ক্রটিপূর্ণ সেচ ব্যবস্থাপনার কারণে মরুকরণ আরও তরান্বিত হয়।
৬. কোন বিশেষ অঞ্চলের তাপমাত্রার অধিকতর তারতম্যের কারণে, বাতাসের বেগের উল্লেখযোগ্য পরিবর্তন।
৭.মাটিতে বালুকণার পরিমান ও কাদার পরিমান হ্রাস, ভুমির লবণাক্ততা বৃদ্ধি।
৮.অপরিকল্পিতভাবে প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস অর্থাত্ নির্বনায়ন (Deforestation)।
