ধর্মকে হেয় করার অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২১:২১

ধর্মকে হেয় প্রতিপন্ন করে কোন বক্তব্য প্রদান, লিফলেট, পোস্টার, ইলেক্ট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস/ছাপানো কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে মন্তব্যের ক্ষেত্রে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কারও বিরুদ্ধে ধর্মকে হেয় করে কোনো বক্তব্য-মন্তব্য করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামানের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বাংলাদেশে ‘কান্ট্রি ম্যানেজার’ নিয়োগের প্রক্রিয়া শুরু

সম্প্রতি ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ফরহাদ হোসাইন ফাহাদ নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তারে পুলিশকে চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছিল পুলিশ।

ইত্তেফাক/বিএএফ