পিডিএফ চেইন
পিডিএফ ফাইল নিয়ে কাজ করার জন্য বেশ উপযুক্ত একটি গ্র্যাফিক্যাল টুল পিডিএফ চেইন। যে কোনো পিডিএফ ফাইলকে একাধিক ফাইলে ভাগ করা, একাধিক পিডিএফকে সংযুক্ত করা, ফাইলের ব্যাকগ্রাউন্ড বদল করা, ওয়াটার মার্ক বসানো বা অন্য অ্যাটাচমেন্ট যুক্ত করতে এটি কাজ দেয় বেশ ভালো। এর মাধ্যমে ২৬টি পিডিএফ ফাইল পর্যন্ত একত্রিত করা যায়। জিটিকেএমএম এ লেখা অ্যাপ্লিকেশনটি দিয়ে পেজ ঘোরানো এবং এনক্রিপ্ট করার ব্যবস্থাও রয়েছে। এটি ডাউনলোড করতে ভিজিট করুন sourceforge.net/projects/pdfchain।
ওকুলার
নানান ধরনের ফাইল ফরম্যাট দেখার জন্য একটি চমত্কার অ্যাপ্লিকেশন টুল ওকুলার। অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেমের ম্যাকওএসএক্স প্রিভিউ টুলের মতোই এটি সক্ষম পিডিএফ, পোস্ট স্ক্রিপ্ট, ডিজেভু, এক্সপিএস, ইপাব, সিএইচএম সহ নানান স্বল্প ব্যবহূত ফাইল প্রদর্শন করতে। শুধু ফাইল দেখাই নয়, এর মাধ্যমে যে কোন ফাইল প্রিন্ট করা, টেক্সট কপি করা, ডকুমেন্ট সার্চ করা সহ আরো নানান কাজ করা যায়। অকুলারের ওয়েবসাইটে ডকুমেন্ট ফরম্যাট হ্যান্ডলার লিংক থেকে কোন কোন ফরম্যাটে কী কী কাজ করা যায়, তার বিস্তারিত বিবরণ দেয়া আছে। okular.kde.org সাইট থেকে ডাউনলোড করে নিন ওকুলার।
গোল্ডেন ডিক্ট
ডিকশনারী বা অভিধান সকলেরই বেশ দরকারি একটি বিষয়। লিনাক্স প্লাটফর্মের জন্য ভালো একটি ডিকশনারী ম্যানেজার অ্যাপ্লিকেশন গোল্ডেন ডিক্ট। এর মাধ্যমে ব্যাবিলন, স্টার্ট ডিক্ট, ডিক্টডি ও অ্যাবি লিংগিও সহ সব ধরনে ডিকশনারী অ্যাপ্লিকেশন নিয়ন্ত্রণ করা যয়। এটি উইকিপিডিয়া, উইকিশনারী ও সমর্থন করে এবং এর মাধ্যমে forvo.com থেকে শব্দের উচ্চারণও শোনা যায়। কাজের বিভিন্ন ধরনের ডিকশনারী ব্যবহারকারীদের জন্য গোল্ডে ডিক্ট হতে পারে প্রথম পছন্দ। এই অ্যাপ্লিকেশনটি লিনাক্সের পাশাপাশি উইন্ডোজের জন্যও তৈরি করা হয়েছে। ওয়েব ঠিকানা : goldendict.org
রেড নোটবুক
জার্নাল লেখার অভ্যাস রয়েছে যাদের তাদের জন্য আদর্শ একটি অ্যাপ্লিকেশন রেড নোট বুক। শুধুমাত্র নোট নেয়াই নয় এর মাধ্যমে বানান দেখা, ফরম্যাট করা, লেখার মধ্যে ছবি, লিংক বা ফাইল যোগ করা, লাইভ সার্চ প্রভৃতি কাজও করা যায়। পাশাপাশি এতে রয়েছে ২০টিরও বেশি ভাষায় টেক্সট অনুবাদের বিরাট সুবিধা। আর এসব লেখালেখির সাথে সাথে নিজের প্রয়োজনে বিভিন্ন ধরনের লেখার জন্য টেমপ্লেট তৈরি করার সুবিধাও রয়েছে এতে। আর নিজের লেখালেখির পরিসংখ্যানটাও জানা যাবে সহজেই। এতে রয়েছে ট্যাগ করার ব্যবস্থা আর স্বয়ংক্রিয় সেভিং অপশন। এর থেকে তথ্য সংরক্ষন করতে জিপ আর্কাইভ হিসেবে ব্যাকআপ রাখা যায়। আর এ থেকে পিডিএফ, এইচটিএমএল, ল্যাটেক্স বা প্লেন টেক্সট হিসেবেও এক্সপোর্ট করা যয়। এটি ডাউনলোড করতে ভিজিট করুন rednotebook.sourceforge.net
কি পাসএক্স
পাসওয়ার্ড ব্যবস্থাপনায় লিনাক্সের জন্য প্রয়োজনীয় একটি অ্যাপ্লিকেশন কী পাস এক্স। যাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট চালাতে হয়, তাদের পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে মুক্তি দিতে পারে কীপাস এক্স। এটি ইউজার নেম, পাসওয়ার্ড, ইউআরএল, সাইন-ইন ইনফরমেশন, অ্যাটাচমেন্ট এবং কমেন্টস সংরক্ষন করতে পারে। তথ্য নিরাপত্তায় এতে ব্যবহার করা হয়েছে এইএস বা টুফিসের ২৫৬ বিট কী-এনক্রিপশন ব্যবস্থা। সাইন ইন ইনফরমেশন সংরক্ষিত থাকায় যে কোনো ওয়েবসাইটে নিবন্ধের মাত্র একটি ক্লিকই যথেষ্ট। কার্যকরী এই টুলটি ডাউনলোড করুন www.keypassx.org ঠিকানা থেকে।
