প্রযুক্তি ব্যক্তিত্ব

জর্জ বুলি

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২১:১২
বুলিয়ান লজিক আজ আর বিশ্ববাসীর নিকট নতুন কিছু নয়। বুলিয়ান লজিক দিয়েই ডিজিটাল কম্পিউটারের ভিত্তি রচিত। এই বুলিয়ান লজিকের উদ্ভাবন করেছেন যে বিজ্ঞানী-গণিতবিদ, তার নাম জর্জ বুলি। ১৮১৫ সালের ২ নভেম্বর ইংল্যান্ডে জন্ম নেওয়া জর্জ বুলিকে অনেকটাই স্বশিক্ষিত বলা যেতে পারে। ১৬ বছর বয়সেই তিনি শিক্ষা প্রদানের কাজেও জড়িয়ে পড়েন। পরে তিনি মেকানিকস ইন্সটিটিউট নামে একটি প্রতিষ্ঠানে যাতায়াত শুরু করেন গণিত শেখার জন্য। তবে সেখানে শিক্ষকদের কাছ থেকে তিনি খুব বেশি সহায়তা পাননি। পরে তিনি নিজে নিজেই ক্যালকুলাস শিখতে থাকেন। পরে তিনি নিজেও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন নিজের উদ্যোগে। আর নিজেই গণিত নিয়ে গবেষণা চালিয়ে যেতে থাকেন। ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং অ্যালজেবরিক লজিক নিয়েই তিনি মূল কাজ করেন। তার লেখা ‘দ্য ল অব থটস’ দিয়েই তিনি বিখ্যাত হয়ে রয়েছেন। তার গবেষণার ফলেই উদ্ভব ঘটে বুলিয়ান অ্যালজেবরার। ১৮৬৪ সালের ৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন এই বিজ্ঞানী।