নতুন রূপে পুরোনো জুটি

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২১:০৪

বিনোদন রিপোর্ট

 

সিয়াম আহমেদ ও পূজা চেরি। এখন পর্যন্ত জুটি হয়ে দুটি সিনেমা মুক্তি পেয়েছে তাঁদের। আর এই দুটি সিনেমা দিয়েই ঢালিউডে জুটি হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন তাঁরা। শেষ সিনেমা ‘দহন’-এর পর সিয়াম ও পূজার একটি করে সিনেমা মুক্তি পেলেও একসাথে দেখা যায়নি তাঁদের। আবারো জুটি হিসেবে পর্দায় আসছেন তাঁরা। এর আগের সিনেমা দুটি জাজ মাল্টিমিডিয়া থেকে রিলিজ পায়। এবার এই জুটিকে জাজের বাইরে দেখা যাবে। সিয়ামকে যেমন নতুন লুকে দেখা যাবে তেমনি ভিন্ন এক পূজাকেও দেখবেন দর্শকরা।

‘সান’ শিরোনামে এই সিনেমাটি পরিচালনা করবেন এম রাহিম। আগামী মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। সিয়াম ও পূজা ছাড়াও এই সিনেমা অভিনয় করবেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তাসকিন রহমান।