কয়েক রাত আমি ঘুমাতে পারিনি:দিশা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২১:০৪

বিনোদন ডেস্ক

 

সম্প্রতি সালমান খানের ‘ভারত’ সিনেমার প্রথম গান মুক্তি পেয়েছে। সেখানে দিশা পাটনির নাচে মুগ্ধ দর্শকরা। ‘স্লো মোশন’ শিরোনামের এই গানে সালমান ও দিশার স্ট্যান্ট মুগ্ধ করেছেন দর্শকদের।

আর এই প্রশংসা কুড়াতে বেশ কষ্ট করতে হয়েছে দিশার। কারণ রিহার্সেলে হাঁটু ভেঙে যায় তাঁর। সেই সময়টা বেশ খারাপ যায় দিশার। তিনি বলেন, ‘বেশ পরিশ্রম করতে হয়েছে এই গানে নাচের জন্য। হাঁটু ব্যথায় কয়েক রাত আমি ঘুমাতে পারিনি। তবে এরপরও দর্শকদের যে সাড়া পেয়েছি আমি এতে বেশ খুশি। আমার পরিশ্রম সার্থক হয়েছে।’

‘স্লো মোশন’-এ নেচে সবার নজর কেড়ে নিয়েছেন সালমান খান ও দিশা পাটানি। গানটি মুক্তির পরই অনলাইন দুনিয়ার ওপর একটা বড়সড় ঝড় বয়ে গেছে!

বৈভবী মার্চেন্টের কোরিওগ্রাফিতে গানটির সুর করেছেন বিশাল শেখর। লিখেছেন ইরশাদ কামিল। গানটি গেয়েছেন নাকাশ আজিজ। ধারণা করা হচ্ছে, গানটি নিশ্চিতভাবে চার্টবাস্টার শাসন করবে।

সালমানের সাথে এই গানে নাচ প্রসঙ্গে দিশা বলেন, ‘আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা অভিজ্ঞতা এটি। এর পুরোটা সালমানের জন্য। বেশ পরিশ্রম করে কাজটি করতে হয়েছে। কিন্তু দিনশেষে সবার প্রশংসা কষ্ট ভুলিয়ে দেয়।’